আসছে 'এক জীবন-২'
গত বছরের তুমুল জনপ্রিয় গান 'এক জীবনে' গানটিতে
কণ্ঠ দিয়েছেন শহীদ ও কলকাতার শুভমিতা। সাফল্যের ধারাবাহিকতায় এবার 'এক
জীবন-২' নিয়ে আসছেন শহীদ। এবারও তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন শুভমিতা।
সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং
হয়। 'জীবন এত সুখের হলো আমার পাশে তুমি আছো তাই, এক জীবনে এর চেয়ে বেশি
আমার যে আর চাওয়ার কিছু নাই'_এমন কথায় গানটি লিখেছেন অনুরূপ আইচ। সুর
করেছেন শহীদ নিজেই। সংগীতায়োজন করছেন রাকিব। এ প্রসঙ্গে শহীদ জানান,
'প্রথম গানটির সাফল্যে অনুপ্রাণিত হয়েই এবারের গানটি করেছি। আশাকরি এটিও
জনপ্রিয় হবে।' শহীদ আরো জানান, আগামী মার্চে ঢাকা ও কঙ্বাজারে গানটির
মিউজিক ভিডিওর শুটিং হবে। এবারও মডেল হিসেবে থাকছেন অন্তু করিম ও শায়না
আমিন
**MP3 SONG'S** |
Akash ato meghla jeyo nako akla.mp3
THIS WEB SITE IS CREATED BY.....
